মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন
দৈনন্দিন
প্রকাশঃ ২০ মে, ২০২৫ ১:২৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নের মধ্যে সংযোগকারী সাত কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন ও যাত্রীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি মেরামতে কর্তৃপক্ষ উদাসীন। পৃথিমপাশার রবিরবাজার থেকে সদপাশা হয়ে কর্মধার মূড়ইছড়া বাজার পর্যন্ত সড়কটি সর্বশেষ সংস্কার করা হয় ২০১৭–১৮ সালে। এরপর আর কোনো সংস্কার হয়নি। ফলে বিভিন্ন স্থানে সড়ক ভেঙে গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের মোড়ারবাজার এলাকায় তিনটি স্থানে ৩০ থেকে ৩৫ ফুট, একই গ্রামের দানুরমোড়া এলাকায় তিনটি স্থানে প্রায় ৫০ ফুট এবং পৃথিমপাশার কানিকিয়ারি গ্রামে ২০ থেকে ২৫ ফুট এলাকাজুড়ে দেড় থেকে দুই ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। বিভিন্ন স্থানের ইট ও পিচ উঠে গিয়ে সড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এই সড়ক দিয়ে পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারি, রাজনগর, গণকিয়া, ধামুলী, শিকড়িয়া, লুতাবিল এবং কর্মধা ইউনিয়নের বুধপাশা, দিগলকান্দি, ফটিগুলি, পূর্ব ফটিগুলি, টাট্রিউলী, দোয়ালগ্রাম, রাজানগর চা-বাগান, মূড়ইছড়া চা-বাগান ও বস্তি এবং ১২-১৫টি খাসিয়া পুঞ্জির বাসিন্দারা উপজেলা সদরে যাতায়াত করেন।
এ ছাড়া শিক্ষার্থীরা এই সড়ক ব্যবহার করে কুলাউড়া সরকারি কলেজ, বি.এফ. শাহীন কলেজ, লংলা আধুনিক ডিগ্রি কলেজ, আলী আমজাদ কলেজ, রবিরবাজার মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এই সড়কের পাশেই রয়েছে মূড়ইছড়া সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প।
নিয়মিত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক ফিরুজ আহমদ বলেন, 'সড়কে বহুদিন ধরে কোনো সংস্কার হয়নি। বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে যায়, পিচ উঠে গিয়ে বড় বড় ফাটল হয়। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়।'
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী বলেন, 'দুটি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের জন্য উপজেলা পরিষদের মাসিক সভায় একাধিকবার আলোচনা হয়েছে। উপজেলা প্রকৌশলী শিগগির মেরামতের আশ্বাস দিয়েছেন।'
এ বিষয়ে কুলাউড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, 'আরসিআইপি প্রকল্পের আওতায় ওই সড়কসহ উপজেলার আরও ২০ কিলোমিটার সড়ক মেরামতের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে।'
কুলাউড়া, সড়ক সমস্যা, পৃথিমপাশা কর্মধা সড়ক, রাস্তা ভাঙা, এলজিইডি