০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

৫০ টাকা নিয়ে বিরোধের জেরে জগন্নাথপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের ৫০ টাকা নিয়ে বিরোধের জেরে ইমরান হোসেন (১৬) নামে এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ মার্চ রাতে উপজেলার সৈয়দপুর এলাকায় একটি গ্যারেজে অটোরিকশা চার্জ নিয়ে বিরোধের একপর্যায়ে গ্যারেজ মালিক ও তার সহযোগী ইমরানকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেটে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ লাকু মিয়া জানান, ঘটনার সময় কিশোরটিকে আঘাত না করতে তিনি বারবার বারণ করলেও হামলাকারীরা শোনেনি। তাদের নির্মম আঘাতেই ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনার পর শুক্রবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করেছে। প্রধান অভিযুক্ত বাদশাহ মিয়া পলাতক রয়েছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, কিশোর হত্যা, ইমরান হোসেন, সুনামগঞ্জ অপরাধ, অটোরিকশা চালক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ