
তাহিরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরে থাকা সব আসবাবপত্র ও ৩টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রামেশ্বরপুর পশ্চিম হাটি গ্রামের জাবেদ আলীর বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। আগুনে অন্তত ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আগুনের সূত্রপাত কিভাবে এমন এক প্রশ্নের জবাবে ভুক্তভোগীর ভাই নুরুল ইসলাম বলেন, ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। একপর্যায়ে গ্রামবাসীর ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া। এসময় তিনি জানান, ক্ষতিগ্রস্থের বর্ণনা দিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে একটি চিটি দেওয়া হয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
তাহিরপুর, সুনামগঞ্জ, অগ্নিকাণ্ড


