২১ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

মৌলভীবাজারে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া বনে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেন থেকে পড়ে এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার (২৫ মার্চ) সকালে লাউয়াছড়া বনের মাগুরছড়া রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের আহমেদ কমলগঞ্জের সরইবাড়ি গ্রামের চেরাগ মিয়ার ছেলে। 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের খালাত ভাই শামীম আহমেদ বলেন,কোরআনে হাফিজ জোবায়ের লেখাপড়া করতো ভৈরবে। ঈদে তার সাথে বেড়াতে আসি নানা বাড়িতে। সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ভানুগাছ স্টেশনে যাবার পথে হঠাৎ ট্রেনের ছাদে উঠলে ট্রেন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ও কমলগঞ্জ থানার পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, ট্রেন, মৃত্যু, লাউয়াছড়া,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ