২৭ মে ২০২৬

দৈনন্দিন

হবিগঞ্জে ঈদের নামাজ শেষে সংঘর্ষ, আহত ৩০

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২১ মার্চ, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই গ্রামের এক কলেজছাত্রী ও তাঁর মামাতো বোনের ছবি ও ভিডিও ধারণ করেন একই গ্রামের এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পরে ঈদের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, ঈদ, সংঘর্ষ, আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ