০৪ মে ২০২৬

দৈনন্দিন

তিন দিনের সফরে সিলেটে আসছেন ডা. শফিকুর রহমান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

ছবিঃ বাংলাদেশ জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। ফাইল ছবি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

 

জানা গেছে, ঈদের দিন বিকেল ৫টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন এবং সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। 

 

ঈদের পরের দিন সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি মরহুম মাওলানা মুজিবুর রহমান ও মরহুম আব্দুল মান্নানের কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

 

বিকেল ৪টায় তিনি সিলেট মহানগর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যা ৭টায় জামায়াতের স্থানীয় দায়িত্বশীল বৈঠকে অংশ নেবেন এবং রাত সাড়ে ৮টায় সার্কিট হাউজে বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

 

ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় তিনি সবুজবাগস্থ নিজ বাসভবন থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারের কূলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে যাবেন। বিকেল ৫টায় ভাটেরা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন।

 

ঈদের চতুর্থ দিন সাড়ে ৮টায় তিনি সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শফিকুর রহমান, সিলেট সফর, জামায়াত আমির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ