
সিলেটে সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে শাহাদাত হোসেন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওরে বিলের পাশের ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী হাওর এলাকায় বিলের পাশে ধানক্ষেতে মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এটি স্বাভাবিক মৃত্যু না কি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, জৈন্তাপুর, মরদেহ, পুলিশ


