২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার ড্রাইভারদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, সিলেট একটি পর্যটন নগরী। দেশ-বিদেশের অসংখ্য মানুষ এখানে ভ্রমণে আসেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে প্রতিদিন হাজারো মানুষ পুণ্যভূমি সিলেটে আগমন করেন। তাই সিলেটকে পরিচ্ছন্ন ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সিলেট, প্রশাসক, সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী