০১ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বিশ্বনাথে যানজট নিরসনে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা এমপি লুনার

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ১৬ মার্চ, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ন


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর বলেছেন, বিশ্বনাথ পৌর শহরের দীর্ঘদিনের প্রধান সমস্যা যানজট নিরসনে অচিরেই বাসিয়া সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

 

তিনি বলেন, নতুন এই ব্রিজ নির্মিত হলে শহরটি যানজটমুক্ত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। বিশ্বনাথ পৌরসভাকে একটি সুশৃঙ্খল ও আধুনিক নগরীতে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। 

 

সোমবার (১৬ মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তাহসিনা রুশদীর বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইকারীদের কোনো রাজনৈতিক দল নেই। তারা সমাজের শত্রু। যারা শান্তি বিনষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

 

তিনি বিশ্বনাথ পুলিশ প্রশাসনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল মুন্না।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিশ্বনাথের চুরি-ছিনতাই রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, এমপি লুনা, সিলেট উন্নয়ন প্রকল্প

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ