
সিলপটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল মতিনের পিতা হাজী আব্দুল মনির (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনও সাধারণ সম্পাদক কবির আহমদ এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা,যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি।
কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, লিলিউর রহমান পংকি, আবুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাজী আব্দুল মনির আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটের সময় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিকেল ৫টায় তাঁর নিজ বাড়িতেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ওসমানীনগর, সিলেট, শোক


