জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ মে, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলিফাইবার কারখানার বিষাক্ত বর্জ্য পাহাড়ি ছড়ায় ফেলার অভিযোগে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি কারখানা থেকে তৈরি শব্দ দূষণের প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন করেছেন ভূক্তভোগীরা।
উপজেলার ভুণবীর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের কাছে অবস্থিত আর.পি.এফ. রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে রাজাপাড়া ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের মানুষ এই মানববন্ধনের আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন ভুণবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, গ্রামবাসী মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া ও আল-আমিন।
বক্তারা অভিযোগ করেন, কারখানাটি বিষাক্ত তরল বর্জ্য সরাসরি পাইপের মাধ্যমে আশপাশের পাহাড়ি ছড়ায় ফেলে দিচ্ছে। এতে আশপাশের ফসলি জমি, হাওড়ের মাছ এবং গবাদিপশু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আবাসিক এলাকায় কারখানা স্থাপন করায় দিন-রাত মেশিনের প্রচণ্ড শব্দে শব্দ দূষণের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে বহুবার বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।আগামী ৩০ মে’র মধ্যে সমস্যার সমাধান না করলে বৃহত্তর কর্মসূচির আলটিমেটাম দেন।
মানববন্ধন চলাকালে কোম্পানির প্রধান ফটক তালাবদ্ধ রাখা হয়। সাংবাদিক পরিচয়ে দায়িত্বশীল কারো বক্তব্য নিতে ভেতরে যোগাযোগের চেষ্টা করা হলে জানানো হয়, বর্তমানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা নেই এবং মোবাইল নম্বরও দেওয়া হয়নি।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, 'আমি উপজেলায় নতুন যোগদান করেছি। অভিযোগের বিষয়টি শুনেছি। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।,
শ্রীমঙ্গল, মৌলভীবাজার, পলিফাইবার কারখানা, বর্জ্য দূষণ, শব্দ দূষণ