২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

দুই দিনের সফরে সিলেট ও মৌলভীবাজার আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি দুই দিনের সফরে রোববার (১৫ মার্চ) সিলেট ও মৌলভীবাজার জেলায় আসছেন। সরকারি কর্মসূচি অনুযায়ী তিনি বিভিন্ন অনুষ্ঠান ও উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।

মন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার বেইলী রোডস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। বিকেল ৩টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে বিকেল ৪টা ৩০ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

সিলেটে পৌঁছে তিনি সার্কিট হাউসে যাবেন। বিকেল ৫টা ১০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন মন্ত্রী। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেখান থেকে সিলেট নগরের কুমারপাড়ায় নিজ বাসভবনে গিয়ে রাত্রিযাপন করবেন।

পরদিন সোমবার (১৬ মার্চ) সকাল ৯টায় কুমারপাড়ার বাসভবন থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন মন্ত্রী। সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছানোর পর সকাল ১১টায় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় কাটাগাং খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

পরে দুপুর ১টায় মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান শেষে দুপুর ২টায় সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন মন্ত্রী। বিকেল ৪টা ৩০ মিনিটে সিলেটের কুমারপাড়ায় নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

রাত ৮টা ৪৫ মিনিটে বাসভবন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করবেন। রাত ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে রাত ১১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে পৌঁছানোর মধ্য দিয়ে সফর শেষ করবেন তিনি।

মন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলাম। সরকারি এই সফরের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

প্রবাসী কল্যাণমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী, আরিফুল হক চৌধুরী, সিলেট, মৌলভীবাজার সফর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ