বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘সীমিত’ : মুক্তাদির
রাজনীতি
প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
আগামী পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেওয়া হবে।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে তারেক রহমান-এর সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী।
মন্ত্রী বলেন, 'আমরা আশা করছি, পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করতে পারব। এই কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মতো কিছু সুবিধা দেওয়া হবে।'
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা কী কী সুবিধা পাবেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'উৎপাদন, ভোক্তা সুবিধা, কৃষিজমি, কৃষিপণ্য এবং বিভিন্ন জাতের ফসলসহ কৃষি সংশ্লিষ্ট তথ্য একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার আওতায় আনা হবে। এর ফলে কৃষকেরা প্রয়োজনীয় সহায়তা সহজে পাবেন এবং সরকারের কাছেও কৃষি খাতের সঠিক তথ্য পৌঁছাবে।'
কৃষক কার্ড, কৃষিমন্ত্রী, কৃষি সহায়তা, প্রান্তিক কৃষক, কৃষি উদ্যোগ