বিশ্বনাথে আ.লীগের বিরুদ্ধে নাশকতার মামলা, আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ পাবই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণসাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষইয়টি জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাছুম আহমেদ (৩০)। তিনি কমলগঞ্জ উপজেলার গোপালনগর এলাকার মো. আনোয়ার মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, ভুক্তভোগী কুলাউড়া উপজেলার হাজী এম এ মালিক আছকিরুন্নেছা সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মাছুম আহমেদ তাদের পাশের বাড়ির বাসিন্দা হওয়ায় প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর দুপুরে ভুক্তভোগী পাশের একটি বাড়ির ছাদে ধান শুকাতে গেলে মাছুম আহমেদ সেখানে গিয়ে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই দিন সন্ধ্যায় ভুক্তভোগী বাড়ির হাঁস-মুরগি ঘরে ঢোকাতে গেলে অভিযুক্ত ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে মেঝেতে ফেলে আবারও ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার (গণসাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক-গ্রেপ্তার, মামলা, আসামী গ্রেপ্তার, র্যাব