শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ মার্চ, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে সংঘবদ্ধ মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। শনিবার (১৪ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল হান্নান (২৯) ও আলমগীর (২৫)। তাদের বাড়ি গোয়াইনঘাট উপজেলার খাসিয়া খাওড় এলাকায়।
র্যাব জানায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা এলাকার এক নারী কাজের উদ্দেশ্যে ঢাকায় গেলে এক অজ্ঞাতনামা নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাকে ভারতে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সিলেটে নিয়ে আসেন। পরে জাফলং এলাকায় নিয়ে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ওই নারীসহ আরও তিনজনকে অবৈধভাবে ভারতে পাঠানো হয়।
পরদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন। পরে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে শনিবার ভোরে অভিযান পরিচালনা করে মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব, সিলেট, মানবপাচার, আটক-গ্রেপ্তার