শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে একটি মুরগির খামার থেকে সুমন মিয়া (১৭) নামে এক কিশোরের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের তৃতীয় খণ্ড গ্রামের একটি খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমন মিয়া ওই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রীর কাজ করতেন।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, স্থানীয়রা মুরগির খামারের ভেতরে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পরিচয় শনাক্তের পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সিলেট, গোয়াইনঘাট, হত্যা, পুলিশ