সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’: হুমায়ুন কবির
রাজনীতি
প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছাসংবলিত বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য বিনষ্ট না করার জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানোর প্রবণতা দিন দিন বাড়ছে। এতে একদিকে নগরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং অনেক সময় পথচারীদের চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে।
সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। নগরের যেখানে–সেখানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড লাগানো হলে শহরের নান্দনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, সিলেটকে একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নগরের সৌন্দর্য রক্ষা করা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয় এটি সব নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সিসিক প্রশাসক বলেন, সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ নগর। এ নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি সবাইকে পরিচ্ছন্ন, নান্দনিক ও সুন্দর সিলেট নগর গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সিলেট, ঈদ, প্রশাসক, সিলেট সিটি করপোরেশন, আবদুল কাইয়ুম চৌধুরী