দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে প্রথক আরেক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।
অভিযানকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর ৪(ছ) ধারা লঙ্ঘনের দায়ে একটি মামলায় ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে একই দিনে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মৌলভীবাজার খবর, ভ্রাম্যমাণ আদালত, ভোক্তা অধিকার অভিযান, অবৈধ বালু উত্তোলন, জরিমানা ১ লাখ ২৫ হাজার টাকা