শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ৪:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার প্রধান আসামি পাখি আলী (৪৩) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের বটতলা এলাকার একটি পাহাড়ি চা ঘরের সামনে অভিযান চালায়। এ সময় মৌলভীবাজার সদর মডেল থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি পাখি আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পাখি আলী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বটেরতল এলাকার মো. মদিছ আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় দায়ের করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির ৩৮৫ ধারা প্রযোজ্য রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুক্তভোগী এক প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আসামি প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিডিও কলে ভুক্তভোগীর আপত্তিকর ছবি সংগ্রহ করে। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে ভুক্তভোগীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
ভয়ে ভুক্তভোগী প্রথমে সৌদি আরব থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ২০০ রিয়াল (প্রায় ৬ হাজার ৬০০ টাকা) পাঠান। পরে বিভিন্ন সময়ে আরও প্রায় ২ লাখ ২১ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। এরপরও আসামি পাঁচ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে গত বছরের ১৪ নভেম্বর ভুক্তভোগীর আত্মীয়দের মোবাইলে আপত্তিকর ছবি পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব ৯ অভিযান, মৌলভীবাজার পর্নোগ্রাফি মামলা, পাখি আলী গ্রেপ্তার, সাইবার চাঁদাবাজি, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন