২৬ মে ২০২৬

রাজনীতি / সরকার

অধিবেশনে যোগ দিচ্ছেন সুনামগঞ্জ–৩ আসনের এমপি কয়ছর

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ২:১০ অপরাহ্ন


জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমেদ। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে এ অধিবেশনে অংশ নিয়ে তিনি তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনগণের বিভিন্ন দাবি জাতীয় সংসদে তুলে ধরবেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার সময় যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা খাতের প্রসার এবং হাওরাঞ্চলের কৃষি উন্নয়নে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সংসদ অধিবেশনে সেসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়দের প্রত্যাশা, নতুন সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা সংসদে জোরালোভাবে তুলে ধরবেন।

অধিবেশনে যোগদানের আগে প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমেদ বলেন, 'সুনামগঞ্জ–৩ আসনের মানুষের ভালোবাসায় আমি জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। আমার লক্ষ্য হবে অবহেলিত জনপদের মানুষের অধিকার নিশ্চিত করা এবং এলাকার টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা।'

উল্লেখ্য, জাতীয় সংসদের এই ত্রয়োদশ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ ৩ এমপি, জগন্নাথপুর সংসদ খবর, ত্রয়োদশ সংসদ অধিবেশন, দক্ষিণ সুনামগঞ্জ রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ