২৬ মে ২০২৬

রাজনীতি / সরকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ১:০০ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন।

সংসদে তার নাম ডেপুটি স্পিকার হিসেবে প্রস্তাব করা হলে কণ্ঠভোটে (‘হ্যাঁ’ ভোট) তা গৃহীত হয়। এরপর দুপুর ১২টা ৬ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণ করেন কায়সার কামাল।

এর আগে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়।

সংসদের কার্যক্রমের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাধীনতা আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, দল–মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করাই সরকারের লক্ষ্য এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।

নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর সংসদ সদস্যরা তাকে অভিনন্দন জানান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

কায়সার কামাল ডেপুটি স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ, সংসদ ডেপুটি স্পিকার নির্বাচন, নেত্রকোনা ১ এমপি, জাতীয় সংসদ খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ