
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফ উল্লাহ প্রমুখ।
সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ কর্মসূচি পালনের আয়োজন করা হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং কুচকাওয়াজসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিতে এবং রাষ্ট্রীয় এই দিবসগুলো যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জগন্নাথপুর, সুনামগঞ্জ, সভা


