মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারার দায়ে ভাইকে হত্যার অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন
সিলেট নগরীর ধোপাগুল এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুদ ও বিক্রির দায়ে তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৯২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে ধোপাগুল এলাকায় অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
অভিযানকালে আসামিদের বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা প্রায় ৯২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় উসমান (৫৫), হাফিজ মোহাম্মদ লাহিন (৩৬) ও জাকির হোসেন (৩৫) নামের তিনজনকে আটক করা হয়। তাঁদের সবার বাড়ি ধোপাগুল এলাকার সাহেবের বাজারে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট, অভিযান, জরিমানা, ভ্রাম্যমান আদালত