শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জিরা বহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ) রাত ১২টা ৩৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই মো. সাজীব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার পরিমাণ ১ হাজার ৮৭৪ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১১ হাজার ৮০০ টাকা।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, গোয়াইনঘাট উপজেলার হাজরাই এলাকার মো. বেলাল উদ্দিন (২৫) এবং সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার বড়বন এলাকার মো. আব্দুর রউফ (৩৭)।
পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
এয়ারপোর্ট থানা অভিযান, ভারতীয় জিরা জব্দ, সিলেট চোরাচালান, এসএমপি অভিযান, অবৈধ পণ্য উদ্ধার