শাবিপ্রবিতে শিক্ষার্থীর নম্বর ছড়িয়ে হয়রানি, কর্মচারী আটক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ১:০০ অপরাহ্ন
সিলেট নগরীর অভিজাত হাউজিং এস্টেট এলাকায় এক নারীর সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) ভোরে সিলেটের কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রশিদ আহমদ (ওরফে রশিদ আলী)। তিনি কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তাকে সিলেট মেট্রোপলিটন পুলিদশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় আনা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, রশিদ আলী একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে তাকে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে।
তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি নগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ছিনতাইকারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। এরপর অটোরিকশায় থাকা যাত্রী ইয়াসমিন আক্তারের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে যাওয়ার সময় অটোরিকশাটির পথরোধ করে মোটরসাইকেল আরোহীরা। পরে তাদের একজন অটোরিকশা থেকে ব্যাগ টানতে থাকে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিয়ে মোটরসাইকেলযোগে তারা পালিয়ে যায়। এ সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়।
ভুক্তভোগী ইয়াসমিন আক্তার এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি সূত্রে জানা গেছে, কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা অটোরিকশা থামিয়ে পিস্তল ঠেকিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়।
ব্যাগে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা চেকবইয়ের কয়েকটি পাতা, একটি আইফোন ও এটিএম কার্ড ছিল। পরে ছিনতাইকারীরা টাকা ও চেকবইয়ের পাতা নিয়ে গেলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্তোরাঁর সামনে ফেলে রেখে যায়।
সিলেট ছিনতাই, হাউজিং এস্টেট ছিনতাই, রশিদ আলী গ্রেপ্তার, বিমানবন্দর থানা পুলিশ, সিলেট সিসিটিভি ছিনতাই