০১ মে ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

শ্রীমঙ্গলে ১ হাজার কেজি ভেজাল চা পাতা জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ মার্চ, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় এক হাজার কেজি ভেজাল চা পাতা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের হামিদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব–৯ এর মিডিয়া সেল থেকে বুধবার (১১ মার্চ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৯ এর সিপিসি–২ শ্রীমঙ্গল ক্যাম্প এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের একটি যৌথ দল বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত হামিদপুর গ্রামের আবদুর রহিমের বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় তার বাড়ির উঠান থেকে প্রায় ১ হাজার কেজি ভেজাল চা পাতা জব্দ করা হয়।

জব্দ করা ভেজাল চা পাতা পাশের ধানি জমিতে ফেলে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত আবদুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল ভেজাল চা, র‍্যাব ৯ অভিযান, মৌলভীবাজার ভোক্তা অধিকার, ভেজাল চা পাতা জব্দ, শ্রীমঙ্গল মোবাইল কোর্ট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ