০৪ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে জগন্নাথপুরে আগুন নেভানোর মহড়া

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন


‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব’— প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। 

 

মহড়ায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার অরূপ রায়।

 

অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনেক সাধারণ মানুষ এতে অংশ নেয় এবং কীভাবে সিলিন্ডার গ্যাসের আগুন নেভানো যায় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর খবর, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস, অগ্নিনির্বাপণ মহড়া, সুনামগঞ্জ জগন্নাথপুর, দুর্যোগ প্রস্তুতি বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ