জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৮ মে, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের ১২ দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমের পক্ষে তারুণ্যের সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে তরুণ সমাজের উদ্যোগে এই কর্মসূচির অনুষ্ঠিত হয়।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সৈয়দ তালহা আলম। তিনি বলেন, ' জগন্নাথপুর ও শান্তিগঞ্জের তরুণ প্রজন্ম জেগে ওঠেছে। তরুণদের আহ্বানে সাড়া দিয়ে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আমার পাশে রয়েছেন। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত সাড়ায় আমি অভিভূত।'
তিনি আরও বলেন, 'বিগত দিনে জনতার চেয়ারম্যান হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেও ফ্যসিস সরকারের রোষানলে পড়ে আমাকে পরাজিত করে জনরায়কে বঞ্চিত করা হয়েছে। আগামীতে এ নির্বাচনী এলাকার জনগন ভোট বিপ্লবের মাধ্যমে এর জবাব দিতে প্রস্তুত রয়েছেন।'
সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা এরশাদ খান। আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আল হাবিব, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, তরুণ সমাজকর্মী জাহাঙ্গীর আলম ও খুরশেদ মিয়া।
সমাবেশ শেষে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সৈয়দ তালহা আলম ও তার সমর্থকেরা।
সৈয়দ তালহা আলম, সুনামগঞ্জ-৩ নির্বাচন ২০২৫, জগন্নাথপুর শান্তিগঞ্জ নির্বাচন, তারুণ্যের সমাবেশ, বাংলাদেশ জমিয়ত প্রচার সম্পাদক