সিলেট নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৮৪
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ মে, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে জিতু মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ মে) বিকেলে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে এ রায় ঘোষণা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিতু মিয়া সরকারি খাস জমি দখল করে টিলা কেটে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, 'এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়। সরকারি জমি দখল ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।'
কুলাউড়া টিলা কাটা, খাস জমি দখল, ভ্রাম্যমাণ আদালত কুলাউড়া, ইসলামনগর টিলা দখল, জিতু মিয়া সাজা, মৌলভীবাজার পরিবেশ ধ্বংস