০১ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / ব্যাবসা

ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে, দামও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন


দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারেও এর সরবরাহ স্বাভাবিক আছে।
 

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান জোরদার করা হবে।


তিনি আরও জানান, বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।


বৈঠকে আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহেও কোনো সমস্যা নেই।


তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও ভোজ্যতেল সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। এ অবস্থায় ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্যতেল না কেনার পরামর্শ দেন তিনি।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

বাণিজ্যমন্ত্রী, খন্দকার মুক্তাদির, ভোজ্যতেল, বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ