সিলেটে ভারতীয় চকলেটসহ গাড়ি জব্দ, আটক ৩
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মিষ্টির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে এক অভিযানে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রসিকিউটর (মেট্রোলজি) সুপান্থ জয় এবং জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীন।
অভিযানকালে একটি মিষ্টির দোকানে বিএসটিআই লাইসেন্স নবায়ন না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়। তবে খাদ্যদ্রব্য উৎপাদন, প্যাকেজিং কার্যক্রম ও ব্যবহৃত কাঁচামাল সঠিক পাওয়া গেছে বলে জানা গেছে।
এ সময় বাজারের আরও কয়েকটি দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের সরকারি আইন মেনে চলা এবং লাইসেন্স হালনাগাদ রাখার জন্য সতর্ক করা হয়।
বিএসটিআই প্রসিকিউটর সুপান্থ জয় বলেন, বাজার মনিটরিং ও মূল্যতালিকা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। খাদ্যদ্রব্য উৎপাদন, প্যাকেজিং কার্যক্রম ও ব্যবহৃত কাঁচামাল সঠিক রাখতে আদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোন দোকানে যদি এরকম অভিযোগ থাকে তবে তথ্য ও প্রমাণসহ অভিযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জগন্নাথপুর, ভ্রাম্যমাণ আদালত, জরিমানা