২৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

নারী দিবসে সিলেটে সুবিধাবঞ্চিত মেয়েদের সঙ্গে ইফতার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে সুবিধাবঞ্চিত মেয়েদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) নগরীর খাদিমনগর এলাকায় অবস্থিত সুবিধাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এ আয়োজন করে ‘বুম বক্স কমিউনিকেশন ও হিউম্যান কেয়ার’ নামের একটি সংগঠন। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুম বক্স কমিউনিকেশন ও হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা এম. জি. রব্বানী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা শামা হক চৌধুরী। 

 

তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এতে সমাজ যেমন উপকৃত হবে, তেমনি নারীরাও নিজেদের সক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারবে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেশের প্রথম হাইপারলোকাল সংবাদমাধ্যম সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা চৌধুরী এবং ফেরদৌসী কেকের প্রতিষ্ঠাতা ফেরদৌসী মহিউদ্দিন।

 

এ সময় উপস্থিত ছিলেন বুম বক্স কমিউনিকেশনের সিইও সৈয়দা শারমিন ফাতেমা, মিলাদ রহমান, সিবিও ইফফাত আরা খান, মাইশাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

ইফতারের আগে সুবিধাবঞ্চিত মেয়েদের কল্যাণ ও উন্নয়ন কামনায় দোয়া করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। 

 

আয়োজকেরা জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পরে ফেরদৌসী কেকের সৌজন্যে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নারীর অধিকার, মর্যাদা ও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বুম বক্স কমিউনিকেশন ও হিউম্যান কেয়ার, নারী দিবস, সিলেট, ইফতার মাহফিল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ