০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে বিএনপি নেতার দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ মে, ২০২৫ ৭:২২ অপরাহ্ন


বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম এ আহমেদ দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (১৮ মে) সকাল ১০টা থেকে জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্টসহ বিভিন্ন এলাকায় তিনি এই কার্যক্রম পরিচালনা করেন। 

এসময় তিনি বলেন, 'আমি মৃত্যুর আগ পর্যন্ত জনগণের সেবা করে যেতে চাই। সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই, যাতে মানুষ শান্তিতে দু'মুঠো ভাত খেতে পারে।'

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সদস্য সচিব জামাল আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু, বিএনপি নেতা আব্দুল মতিন, তকবুর আহমেদ, দিলু মিয়া, ফারুক মিয়া, যুবদল নেতা ডালিম, শ্রমিকদল নেতা খেজর মিয়া ও বেলাল আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

কয়ছর এম এ আহমেদ, সুনামগঞ্জ-৩ বিএনপি প্রার্থী, জগন্নাথপুর শান্তিগঞ্জ নির্বাচন, বিএনপি ৩১ দফা কর্মসূচি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ