০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

সিলেটে ৫ দিনব‍্যাপী 'ব্লক বটিক' বিষয়ক কর্মশালার উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৮ মে, ২০২৫ ১২:৫৪ অপরাহ্ন



আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও বাজারযোগ্য করতে সিলেটে 'ব্লক বাটিক' বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৮ মে) সকালে চেম্বারের  কনফারেন্স হলে এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে   অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। 

সিলেট চেম্বারের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মূল্যায়নকারী নাজমুন নাহার, সিলেট চেম্বারের পরিচালক সারোয়ার হোসেন ছেদু ও আকতার হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি সায়েম আহমদ, সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।        


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেন, 'ব্লক বাটিক আমাদের ঐতিহ্যের অংশ। এ শিল্পটি আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশের মধ্যে জামালপুর জেলা ব্লক বাটিকের ক্ষেত্রে সবথেকে এগিয়ে আছে। সিলেটের উদ্যোক্তারা চাইলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট ব্যবহার করে ব্লক বাটিক পণ্য যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে রপ্তানী করতে পারেন।'

তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি প্রতিটি ব্যাংক শাখাকে বছরে কমপক্ষে ৩ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান ও কমপক্ষে একজনকে ঋণ প্রদানের নির্দেশনা প্রদান করেছে। এসময় তিনি এ সুযোগ গ্রহণের জন্য নারী উদ্যোক্তাদের আহবান জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ