সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ১০:০৩ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, 'চা শ্রমিকদের যে বেতন-ভাতা আছে তা যথেষ্ট না। মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে তাঁদের কাছ থেকে জোর করে বেতন-ভাতা আদায় করা যাবে না।'
শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'চা উৎপাদনের খরচের চেয়ে নিলামে চায়ের দাম কম পাচ্ছেন বাগান মালিকেরা। নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডের সঙ্গে কথা বলব।'
উপদেষ্টা আরও বলেন, 'যখন চায়ের মূল্য বাড়বে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরীও বৃদ্ধি পাবে।'
সভায় চা শ্রমিকেরা তাঁদের ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানি, ও স্যানিটেশন সমস্যাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে. এইচ, জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ-পরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহ-সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালীর সহ সভাপতি শ্রীমতি বাউড়ি, বাংলাদেশ চা শ্রমিক আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানুসহ প্রমুখ।
চা শ্রমিক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, উপদেষ্টা সাখাওয়াত