০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জে এমসি একাডেমি ১৯৭২-৭৩ ব্যাচের পুর্ণমিলনী

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ন


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি ১৯৭২-৭৩ ব্যাচের পুর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রায় অর্ধশতাধিক বন্ধুদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুর্ণমিলনী অনুষ্ঠান। 

অনুষ্ঠানে খয়রুদ্দিন আহমদ চুনু মিয়ার সভাপতিত্বে এবং সিরাজ উদ্দিন ও আব্দুল লতিফ সরকারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো.জিল্লুর রহমান, এনাম আহমদ, এনামুল ইসলাম কামাল, আলেক খান, জুবেদুর রহমান চৌধুরী ফারুক, শায়েস্তা মিয়া, মুজিবুর রহমান মুজিব, আব্দুল বয়ান, সিরাজ উদ্দিন, রইয়ব উদ্দিন প্রমুখ।

এর আগে, অনুষ্ঠানের শুরুতেই স্বগত বক্তব্য রাখেন মো.আব্দুস সুবহান। বক্তৃতায় পুরনো দিনের স্মৃতি স্মরণ করেন বক্তারা। 

এসময় মৃত্যু বরণকারী সকল বন্ধুদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তাঁরা।

এরপর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. ওয়ারিছ উদ্দিনের দোয়া পরিচালনার পর অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

পুর্ণমিলনী, গোলাপগঞ্জ এমসি একাডেমি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ