০৪ মে ২০২৬

দৈনন্দিন

বিএনপির প্রতি আস্থার মূল্যায়ন উন্নয়নের মাধ্যমে দেওয়া হবে: এমপি কয়ছর

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন


সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য কয়ছর আহমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারী হাইস্কুল এন্ড কলেজ মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। 

 

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নির্বাচনী এলাকার সকল শ্রেণীপেশার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কয়ছর আহমদ। 

 

এসময় তিনি বলেন, 'নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। দেশের ইতিহাসের সর্বোচ্চ আসন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতি দেশবাসীর এই আস্থার মূল্যায়ন উন্নয়নের মাধ্যমে দেবেন বলে প্রতিশ্রুতি দেন এই সংসদ সদস্য। 

 

নির্বাচনকালীন সময়ে নিজের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কয়ছর আহমদ। 

 

উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগরের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও এড. মল্লিক মোহাম্মদ মইনউদ্দিন সুহেল প্রমূখ। 

 

এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের কয়েক হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, ইফতার মাহফিল, কয়ছর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ