জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সারাদেশে কর্মরত ৬৩ জন প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভের অংশগ্রহণে ২২তম প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ কনফারেন্স (এসএমসি) অনুষ্টিত হচ্ছে। শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়ে সোমবার (১৮ মে) বিকেলে শেষ হবে তিনদিনের এই কনফারেন্স।
শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে এ কনফারেন্সের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান ও সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মো. মুশফেকুর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার জনাব মো. মাহবুবুর রহমান, সিলেট অঞ্চলের কমিশনার জনাব মো. আব্দুল আজিজ, সিলেট অঞ্চলের সম্পাদক জনাব সৈয়দ মুনিম আহমদ রিমন প্রমুখ।
একইদিন দুপুর ৩টায় এসএমসি’র ‘মিট দ্য লিডার্স’ পর্বে অংশ নেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য জনাব মো. রেজাউল করিম, জনাব খ ম কবিরুল ইসলাম, জনাব মু. তৌহিদুল ইসলাম, জনাব আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, জনাব মো. আসিফ-উল-হক ও জনাব মাহেনুর জাহান।
এর আগে, কনফারেন্সে প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভদের রেজিস্ট্রেশন শেষে ১৬ মে সন্ধ্যায় আইস ব্রেকিং, কনফারেন্সের উদ্দেশ্য, চাকরিবিধি সংস্কারসহ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এসএমসি বাস্তবায়ন কমিটির সদস্য জনাব মুহ. তৌহিদুল ইসলাম, জনাব মো. আসিফ-উল-হক ও আব্দুল্লাহ আল আমীন রুবেল এবং সার্বিক সমন্বয়ক ড. মো. আরিজুল ইসলাম খান।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চ.দা.) জনাব শামসুল হকের পরিচালনায় তিনদিনের এ কনফারেন্স আগামীকাল (১৮ মে) বিকেলে শেষ হবে।
প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ কনফারেন্স ২০২৫, বাংলাদেশ স্কাউটস সম্মেলন, সিলেট গোলাপগঞ্জ স্কাউট কনফারেন্স, স্কাউট এক্সিকিউটিভ গোলাপগঞ্জ, এসএমসি ২২তম সম্মেলন