
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।
তিনি বলেন, ‘আগামী দিনে যাতে জনগণের ভালোবাসা অর্জন করতে পারি। হয়তো তা মাথায় রেখেই দলের চেয়ারম্যান আমাকে এ দায়িত্ব দিয়েছেন।’
এদিকে তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন জল্পনা–কল্পনার শুরু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর রাজনীতিতে তাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
কাইয়ুম চৌধুরী, সিসিক নির্বাচন, বিএনপি, নির্বাচন


