২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ১৭ মে, ২০২৫ ৮:১০ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, 'জাতীয় নির্বাচন হবে কী না, সেটা আমার বিষয় না। নির্বাচন কমিশন আছে তাঁরা এ ব্যাপারে কথা বলবে।'
তিনি বলেন, 'নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তাঁরা এই বিষয়ে ভেবে দেখবে। এ ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, এটি আমার দায়িত্ব না। আমি এখানে চা শ্রমিকদের বিষয়ে কথা বলতে এসেছি তাই তাদের বিভিন্ন বিষয়ে আমি চিন্তা করব।'
শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, 'চা শ্রমিকদের যে বেতন ভাতা আছে তা যথেষ্ট না। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে অকশনে চায়ের দাম কম পাচ্ছে বাগান মালিকরা। মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে তাদের কাছ থেকে জোর করে বেতন ভাতা আদায় করা যাবে না।'
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডের সাথে কথা বলব। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।'
এ সময় চা শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানি, ও স্যানিটেশন সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে. এইচ, জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলের উপ-পরিচালক মহব্বত হোসাইন, বিভাগীয় শ্রম দপ্তর ঢাকার উপপরিচালক নাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তপন দত্ত, সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালীর সহ সভাপতি শ্রীমতি বাউড়ি, বাংলাদেশ চা শ্রমিক আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু প্রমুখ।
শ্রীমঙ্গল চা শ্রমিক, শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন, জাতীয় নির্বাচন ২০২৫, চা বাগান মজুরি, চা বোর্ড বাংলাদেশ