২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণের পরদিনই কর্মকর্তা–কর্মচারীদের সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরাসরি উদ্যোগ নেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি নগর ভবনের প্রধান ফটকে চেয়ার পেতে বসে বিভিন্ন শাখার কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।
নগর ভবনের প্রবেশপথে প্রশাসককে বসে থাকতে দেখে কাজে যোগ দিতে আসা অনেক কর্মকর্তা–কর্মচারীর মধ্যে বিস্ময় দেখা যায়। অনেকে সালাম জানিয়ে দ্রুত নিজ নিজ দপ্তরে চলে যান, আবার কেউ কেউ প্রশাসকের পেছনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। সকাল ৮টা ৫৪ মিনিটে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সেখানে উপস্থিত হয়ে প্রশাসকের পাশে বসেন।
সকাল ৯টার পর যেসব কর্মকর্তা–কর্মচারী নগর ভবনে প্রবেশ করেন, তাঁদের সঙ্গে কথা বলেন প্রশাসক। তিনি সরকারি নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, রমজান মাসে সকাল ৯টার মধ্যে কার্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সকাল ৯টা ১০ মিনিটে প্রশাসক প্রধান নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে নিজ কার্যালয়ে যান। পরে নগর ভবনের বাজার, পানি, প্রকৌশল ও স্বাস্থ্য শাখাসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। কয়েকটি দপ্তরে কর্মকর্তা–কর্মচারীদের অনুপস্থিতি লক্ষ্য করে তিনি অনুপস্থিতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেন।
সকাল সাড়ে ৯টার দিকে প্রশাসক নিজ কার্যালয়ে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দপ্তর পরিচালনা, শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক সেবা আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরে গণমাধ্যমকে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, 'সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সকাল ৯টায় অফিসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রথম দিন হিসেবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এটি একটি স্পষ্ট বার্তা। আগামীতে অনুপস্থিতির বিষয়টি বিচার-বিশ্লেষণের আওতায় আনা হবে।'
সিলেট সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর ভবন, অফিস শৃঙ্খলা, রমজান অফিস সময়