০১ মে ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

দায়িত্ব নিয়ে মন্ত্রী আরিফ-মুক্তাদিরের সাহায্য চাইলেন প্রশাসক কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন


সিলেট সিটি করপোরেশনের দায়িত্ববার গ্রহণের পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদিরের সাহায্য চেয়েছে নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবীর কাছ থেকে তিনি এ দায়িত্বেবার গ্রহণ করেন। এর আগে তিনি নগর ভবনে এসে পৌঁছালে তাকে ফুল দিলে অভ্যর্থনা জানান সিসিকের কর্মকর্তারা। 

গনমাধ্যমে দেয়া এক বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক জানান, সিলেট সিটির উন্নয়নে কাজ করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এছাড়া সিলেটের উন্নয়নে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদিরের সাহায্য প্রয়োজন বলেও জানান তিনি। 

তাছাড়া প্রাথমিকভাবে পরিচ্ছনতা, মশা নিধন ও নগরীর শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিকল্পনার কথা জানান। 


সিসিক প্রশাসক বলেন, সিলেট নগরীর সার্বিক উন্নয়ন এখন আরও বেগবান হবে। একই সাথে এই নগরীর মানুষ যাতে দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা পান সেটা আরও জোরদার করার পাশাপাশি সিসিকের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, সিটি করপোরেশন, প্রশাসক, কাইয়ুম চৌধুরী, সিসিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ