০১ মে ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২:১৯ অপরাহ্ন


সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা জোরদার এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, সিটি করপোরেশন, সিসিক, প্রশাসক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ