দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদা দাবির অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। উপজেলার পৌরসভা সংলগ্ন একটি আবাসিক হোটেলের মালিকপক্ষ এ মামলা দায়ের করেন।
আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১ জানুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি অভিযুক্ত তিন সাংবাদিক পৌরসভা সংলগ্ন সান লাইট আবাসিক হোটেলে গিয়ে বিভিন্ন ত্রুটি তুলে ধরার কথা বলেন। হোটেলটি সরকারি জায়গায় রয়েছে বলে দাবি করে তারা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। সংবাদ প্রকাশ না করার বিনিময়ে ছয় লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদী মনির মিয়া অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হোটেলের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘আমরা সততার সাথে ব্যবসা করছি। কিন্তু এই তিন সাংবাদিক দীর্ঘদিন ধরে আমাদের হয়রানি করে আসছিল। নিরুপায় হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি।’
মামলার আসামিরা হলেন—রানীগঞ্জ ইউনিয়নের বাগমনা গ্রামের আব্দুল ওয়াহিদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিবজুর রহমান তালুকদার (জিয়া) এবং জগন্নাথপুর পৌরসভার করিমপুর গ্রামের রিয়াজ রহমান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল ওয়াহিদ। তিনি বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হোটেলের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’
জগন্নাথপুর, সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সুনামগঞ্জ আদালত, পিবিআই তদন্ত, আবাসিক হোটেল