০১ মে ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

নগরবাসীর সেবা নিশ্চিত করাই আমার অগ্রাধিকার: কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন


সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররাজনীতির সময় থেকেই সিলেটের মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম।’


তিনি আরও বলে, আজ নিয়োগের আদেশ পেয়েছি, ‘কাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করবো। দায়িত্ব বুঝে নিয়ে, সিটি কর্পোরেশন সম্পর্কে সবকিছু জেনে, কর্পোরেশনের হাল-হকিকত বুঝে, ভবিষ্যতের প্ল্যান ঠিক করবো। আশা করছি সবার সহযোগিতায় এই গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো।’

নবনিযুক্ত এই প্রশাসক আরও বলেন, ‘এই নগরের উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন যথাযথ সেবা পান, সেটা নিশ্চিত করাই হবে আমার কাজ।’

এর আগে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে সিলেট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, করপোরেশনের নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পাননি। পরে সিলেট জেলার ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট সিটি করপোরেশন, কাইয়ুম চৌধুরী, প্রশাসক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ