হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘যদি আমার ভালো চান আর দলকে ভালোবাসেন, তবে কে ভোট দিল, আর কে দিল না—এসব কথা কাউকে বলবেন না। দেশের সবচেয়ে অবহেলিত আসন এটি। এখানে হাওরের উন্নয়ন হয় না, ভালো যোগাযোগব্যবস্থা নেই। একটি ইউনিয়ন থেকে আরেকটি ইউনিয়নে যেতে গিয়ে মানুষকে নানা ভোগান্তি পোহাতে হয়। কথা দিচ্ছি, এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ কাজ করব। এ কাজে সবাই আমাকে সহযোগিতা করবেন।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার এলাকায় নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে কামরুল বলেন, ‘এলাকার যেসব সড়ক চলাচলের অনুপযোগী, ভাঙাচোরা কিংবা পাকা করা প্রয়োজন, সেসব সড়কের একটি তালিকা তৈরি করে দিন। চেষ্টা করব ভাঙাচোরা সড়কগুলো দ্রুত সময়ের মধ্যে পাকা করে চলাচলের উপযোগী করে তুলতে।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘রোজা-রমজান এলেই কেউ কেউ সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেন। এ কাজটি দয়া করে করবেন না। এতে সাধারণ মানুষ নানাভাবে বিপাকে পড়েন। প্রয়োজনে সমস্যা নিরসনে ব্যবসায়ী ভাইদের নিয়ে বসব।’
প্রতি মাসে প্রতিটি উপজেলায় একটি করে গণশুনানির আয়োজন করার ব্যাপারে তিনি বলেন, ‘গণশুনানির কথা নির্বাচিত হওয়ার আগেও বলেছি, এখনো বলছি। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ এলাকার সমস্যা, সম্ভাবনা কিংবা কীভাবে উন্নয়ন করা যায়—এসব মতামত তুলে ধরবেন। পাশাপাশি আমার বা আমার নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাও জানাবেন। সরাসরি বলতে না পারলে অভিযোগ বাক্স থাকবে, সেখানে জানাতে পারবেন।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ ব্যক্তিগত কোনো প্রকল্প নিয়ে আমার কাছে আসবেন না। জনস্বার্থসংশ্লিষ্ট কাজ বা প্রকল্পের কথা বলবেন, গ্রাম বা এলাকার উন্নয়নের কথা বলবেন। ব্যক্তিগত প্রকল্প নিয়ে এলে তা বাতিল হবে।’
মতবিনিময় সভার একপর্যায়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে কামরুল বলেন, ‘মাদক প্রথমে নিজেকে ধ্বংস করে, ধীরে ধীরে তার পরিবার ও বন্ধুকে ধ্বংস করে। শেষে সমাজকে ধ্বংস করে। যারা মাদক গ্রহণ করে, তারা চুরি ও ছিনতাইয়ে অভ্যস্ত হয়ে ওঠে। আমার নেতাকর্মীদের মধ্যে যত বড় নেতা হোক, যদি তিনি মাদক গ্রহণ করেন, তাঁর ব্যাপারে কোনো অনুরোধ গ্রহণ করা হবে না।’
এর আগে উপজেলা সদর থেকে সড়কপথে বাদাঘাট এলাকায় প্রবেশের পথে সাংসদ কামরুলকে বরণ করে নিতে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের দীর্ঘ সারি দেখা যায়। সড়কের কয়েকটি স্থানে এবং বাদাঘাট পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা, ভাঙাচোরা সড়ক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, গণশুনানি