হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা মুফতি আবুল হাসান এমপি বলেছেন, আমি মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়ে এখানে এসেছি। আমি মানুষকে বলেছি-উপজেলার কোন অফিসে দুর্নীতি হবেনা এবং সাধারণ মানুষকে হয়রানী করা হবেনা। আমি আপনাদের মাধ্যমে এসব বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, আইন শৃংখলা বাহিনী মাদকের বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে। চুরি, ডাকাতি ও ছিনতাই বন্ধে পুলিশকে তৎপর হতে হবে। যে কোন দলের লোক হোক না কেন কোন নিরপরাধ মানুষকে হয়রানী করা যাবেনা। আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা। কেননা চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে এদেশের সকল বৈষম্য দূর করার জন্য। মানুষকে নতুন একটি বাংলাদেশ উপহার দেয়ার জন্য। তাই প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক জুলহাস সুজনের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খেলাফত মজলিস নেতা হাফিজ আব্দুস সুবহান এবং গীতাপাঠ করেন উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভুষণ দাস।
জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের শুভেচ্ছা বক্তব্যে সুচিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার শেখ মোঃ আব্দুল আহাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশাররফ হোসেন, বারহাল ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, বীরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি ও জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, শিক্ষক ওমর ফারুক, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, উপজেলা জামায়াতের সেক্রেটারি সারওয়ার হোসেন, পৌরসভা সভাপতি মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি মাওলানা জুবায়ের আহমদ, যুব মজলিস সিলেট জেলা সহ সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ জালাল, উপজেলা সেক্রেটারি আহমদুল্লাহ গুলজার, সিলেট মহানগর ছাত্র মজলিসের সাবেক সভাপতি মিজানুর রহমান, ছাত্র মজলিসের মিনহাজুল হক রিফাত ও খাইরুল ইসলাম প্রমূখ।
জকিগঞ্জ, সিলেট-৫ আসন, মাওলানা মুফতি আবুল হাসান