সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সীতারামী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সিলেট দক্ষিণ সুরমা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর আয়োজনে ‘সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এ পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে এম এ মালিক বলেন, নদী দখল ও ভরাটের কারণে বহু এলাকায় কৃষি উৎপাদন ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাসিয়া ও গিরগিটি নদী পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রায় দুই কিলোমিটার এলাকায় চলমান এ কাজ সম্পন্ন হলে অন্তত ১০ হাজার মানুষ উপকৃত হবেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, প্রশাসন, কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে রাস্তা সংস্কারের বিষয়েও কথা বলেন এমপি। দীর্ঘদিন অবহেলিত সড়কগুলো সংস্কারের আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরও বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি মঙ্গলবাজার, দরাদরপুরসহ বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় বলে জানান এম এ মালিক। পরে তিনি বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি বলেন, জনগণ বিএনপি পরিবারকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে সরকার ও দল একযোগে কাজ করবে। কৃষক ও সাধারণ মানুষের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সৌদি আরব বিএনপি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সলসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সিলেট, দক্ষিণ সুরমা, এমএ মালিক, সাংসদ