সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ২:০১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভাও অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সুনামগঞ্জ এমআরএসি কো–অর্ডিনেটর নজরুল ইসলাম অভিবাসন–সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফজর আলী, বিপ্লব দেবনাথ, খালেদা বেগম, মনিকা দাস, আখি রানী দাস ও একা রানী গোপ। বক্তারা জানান, অনেক অভিবাসী বিদেশে গিয়ে নির্যাতন ও যৌন হয়রানির শিকার হন— এটি দুঃখজনক। এ সমস্যা কমাতে বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ, তথ্যপ্রাপ্তি ও সচেতনতা অত্যন্ত জরুরি। এছাড়া ইউনিয়ন পর্যায়ে নিরাপদ অভিবাসন সচেতনতামূলক কার্যক্রম জোরদার করাও জরুরী বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু ফোরামের সভাপতি (সাংবাদিক) তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক (সাংবাদিক) গোবিন্দ দেব এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, বিদেশফেরত