সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ন
তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ শেষে সিলেটে ফিরে সিলেটে কর্মসংস্থান সৃষ্টি, বাজার স্থিতিশীল রাখা ও রপ্তানিখাত বড় করা বিষয়ে নিজের কর্মপরিকল্পনা ও আগামীর চ্যালেঞ্জের কথা জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে শপথগ্রহণ শেষে প্রথমবারের মতো নিজ সংসদীয় আসন সিলেট-১ এ সফরে এসে বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের হাসিমুখ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
সিলেট অঞ্চলের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রসারে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রসার ঘটাতে চাই। এআই সেন্টার তৈরি করতে চাই। আমাদের পাশের দেশ ভারত একটা মেজর ডিজিট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। সেখানে সরকারি কর্মচারীদের এআই ট্রেন করার জন্য তাদের স্কিম আছে, প্রোগ্রাম আছে। আমরা যদি পিছিয়ে থাকি আজকে ২০২৬ সনের পৃথিবী আমাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবে না। আমাদের বাকি পৃথিবীর সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে।’
সিলেটে বিনিয়োগ বৃদ্ধি ও বন্ধ থাকা আইটি পার্ক চালুর বিষয়ে মন্ত্রী মুক্তাদির বলেন, ‘বিনিয়োগ ছাড়া তো কর্মসংস্থান হবে না, তো এই বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটা সহায়ক পরিবেশ দরকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দরকার, কিছু লাল ফিতার দৌরাত্ম কমানো দরকার। তার থেকে বড় জরুরি দরকার সিলেটে কিছু বিশেষ নীতিগত সহায়তার। যেটির কারণে প্রবাসী এবং দেশীয় বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। এগুলি নিয়ে আমরা কাজ করছি।
রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ ও পণ্যের সরবরাহ নিয়ে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা শুরু হয়েছে। তো আমাদের রিএকশন টাইমটা ছিল না যে মাঝখানে আমরা কিছু করবো। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এজন্য কোন শঙ্কার কারণ নাই।’
বিশ্ব বাণিজ্যের বর্তমান টালমাটাল পরিস্থিতি ও বাংলাদেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘গত চার পাঁচ মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানির। আর আমাদের পুরো রপ্তানি বাস্কেটের ৮৫ শতাংশই একটা মাত্র পণ্য। এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটানোর জন্য রপ্তানি বাস্কেট বড় করা, বৈচিত্র আনা, এগুলো আগামী দিনের চ্যালেঞ্জ এবং এর কোন বিকল্প নেই।’
সিলেট, খন্দকার মুক্তাদির, বাণিজ্যমন্ত্রী, কর্মসংস্থান